ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন

ads

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে সরকারি ও বেসরকারিভাবে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের নেতৃত্বে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।


শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের বৈশাখী মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সামিউল ইমলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ প্রমুখ।


শেষে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। সাংস্কৃতিককর্মী আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীসহ অন্যান্য শিল্পীরা। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দিনব্যাপী বৈশাখী মেলায় বিপুল সংখ্যক সব বয়সী নারী-পুরুষ দর্শনার্থীদের সমাগম ঘটে।


 এদিকে উপজেলার শহীদ স্মৃতি আদর্শ কলেজ, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটসহ প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে।  দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী এবং এতিমখানাগুলোতে অবস্থানরত এতিমদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page